অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (০৫-০৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। অর্থাৎ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৫-০৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা বা ০.৮৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৩৫ কোটি ৭৬ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১৮৩ কোটি ৫২ লাখ টাকার বা ২১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৮৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫১ টির বা ৬৪.৬৯ শতাংশের, কমেছে ১২২ টির বা ৩১.৪৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির বা ৩.৮৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৯৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫১৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২ টির দর বেড়েছে, ১০৬ টির দর কমেছে এবং ২০ টির দর অপরিবর্তিত রয়েছে।