মরক্কোর বিদায়ে নোরার আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে মরক্কো। প্রিয় দলের এমন বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বলিউড তারকা ও মরক্কো বংশোদ্ভূত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকেই তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন।
ভিডিও বার্তায় নোরা বলেন, বিশ্বকাপে তার যাত্রাও এখানেই শেষ। মরক্কোর বিদায়ে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, তবে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে দলের লড়াই নিয়ে তিনি গর্বিত।
তিনি বলেন, ‘আজ আমার জন্য বিশ্বকাপের ...

তিনি বলেন, ‘আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি খুবই আবেগঘন একটি মুহূর্ত। মরক্কোর হার আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে দল যেভাবে খেলেছে, তাতে আমি ভীষণ গর্বিত। আমাদের জাতীয় দল এবং তাদের সমর্থন করা প্রতিটি মানুষের জন্যও আমি গর্ব অনুভব করি।’
স্টেডিয়ামের আবেগঘন পরিবেশের কয়েকটি ভিডিওও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নোরা। সেখানে মরক্কোর সমর্থকদের হতাশা ও দলকে উৎসাহ দেওয়ার নানা মুহূর্ত উঠে আসে।
২০২২ সালের বিশ্বকাপ থেকেই মরক্কো জাতীয় দলের নিয়মিত সমর্থক হিসেবে পরিচিত নোরা ফাতেহি। চলতি বিশ্বকাপেও প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন করতে দেখা গেছে তাকে। চলতি বছরের শুরুতে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ম্যাচেও তিনি মাঠে উপস্থিত ছিলেন।
এদিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।