ট্রান্সফরমার অয়েল ব্যবসায় ইস্টার্ন লুব্রিকেন্টস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস (ইএলবি পিএলসি) ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রমে যুক্ত হচ্ছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেড (PPPLL)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ৯ জুলাই ইএলবি পিএলসি ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড এরগন (ERGON)-এর বাংলাদেশে অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস (ইএলবি পিএলসি) ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রমে যুক্ত হচ্ছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেড (PPPLL)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ৯ জুলাই ইএলবি পিএলসি ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড এরগন (ERGON)-এর বাংলাদেশে অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এই চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
তবে এ বিষয়ে চুক্তির অনুলিপি জমা দিতে ডিএসই ইএলবি পিএলসিকে অনুরোধ করলেও এখন পর্যন্ত এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চুক্তিপত্রের কপি পায়নি বলে জানিয়েছে ডিএসই।