বিনোদন ডেস্ক : পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর প্রায় ১৭ বছর পর তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির প্রায় তিন মাসের মধ্যে সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে এটি বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয় করা জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্রে পরিণত হয়েছে।

অ্যান্টনি ফুকা পরিচালিত এ চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের ...

বিনোদন ডেস্ক :পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর প্রায় ১৭ বছর পর তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির প্রায় তিন মাসের মধ্যে সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে এটি বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয় করা জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্রে পরিণত হয়েছে।

অ্যান্টনি ফুকা পরিচালিত এ চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি।

১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছানোর আগে সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-এর ৯১১ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে। পরে এটি ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’-এর ৯৭৭ মিলিয়ন ডলারের বৈশ্বিক আয়ের রেকর্ডও ভেঙে দেয়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্বাধীন (ইনডিপেনডেন্ট) কোনো স্টুডিওর নির্মাণ ও পরিবেশনায় এটিই প্রথম চলচ্চিত্র, যা বিশ্ব বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে। শুরুতে কয়েকটি বড় স্টুডিও অর্থায়নে আগ্রহ না দেখালেও লিয়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘মাইকেল’। রিভিউ ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ সমালোচকদের রেটিং ৪০ শতাংশ হলেও দর্শকদের রেটিং ৯৭ শতাংশ। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার আয় করে এটি মিউজিক্যাল বায়োপিকের ওপেনিং উইকেন্ড আয়ের নতুন রেকর্ড গড়ে। দর্শকদের ধারাবাহিক সমর্থনেই সিনেমাটি শেষ পর্যন্ত ১ বিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছে।