সূচকে সামান্য উত্থান, লেনদেনে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহেও। তবে সোমবার (১৩ জুলাই) কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬৭ পয়েন্টে। যা রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল।
এর আগে গত সপ্তাহের বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৮ পয়েন্ট কমেছিল। তবে শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহেও। তবে সোমবার (১৩ জুলাই) কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬৭ পয়েন্টে। যা রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল।
এর আগে গত সপ্তাহের বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৮ পয়েন্ট কমেছিল। তবে শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৬৬৯ কোটি ৬৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৫০ কোটি ৪৯ লাখ টাকার বা ১৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৫.৯৪ শতাংশের। আর দর কমেছে ১৬৫ টি বা ৪১.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.১৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২২ টির, কমেছে ৯১ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭১১ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৭৭ পয়েন্ট।