অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড তাদের বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা ৫২ মিলিয়ন গজ থেকে বাড়িয়ে ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে। ইতোমধ্যে বাড়তি সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৪ জুলাই অনুষ্ঠিত সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

জানা গেছে, উৎপাদনের প্রাথমিক (আপস্ট্রিম) পর্যায়ের কিছু স্থাপনা আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ সক্ষমতা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড তাদের বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা ৫২ মিলিয়ন গজ থেকে বাড়িয়ে ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে। ইতোমধ্যে বাড়তি সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৪ জুলাই অনুষ্ঠিত সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

জানা গেছে, উৎপাদনের প্রাথমিক (আপস্ট্রিম) পর্যায়ের কিছু স্থাপনা আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ সক্ষমতা অর্জন করা হয়েছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ার পূর্ববর্তী প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং বিদ্যমান ব্যাক-প্রসেসিং সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

কোম্পানির মতে, এ সক্ষমতা বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডেনিম ফেব্রিকের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে।