অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নেট প্রিমিয়াম আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স তহবিলও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির রাজস্ব হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে নেট প্রিমিয়াম আয় হয়েছে ৩৭৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ এক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নেট প্রিমিয়াম আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স তহবিলও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির রাজস্ব হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে নেট প্রিমিয়াম আয় হয়েছে ৩৭৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নেট প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৭২ কোটি ৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯৫ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকা। ফলে মোট ব্যয় বেড়েছে প্রায় ৩০ কোটি ৯৫ লাখ টাকা বা ১০ দশমিক ৫ শতাংশ।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ৮৯ লাখ ২৩ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৬৯৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে প্রায় ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮৯ শতাংশ।