প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আয়-ব্যয়ের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বেড়েছে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স তহবিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। আগের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আয়-ব্যয়ের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বেড়েছে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স তহবিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে প্রায় ১৮ কোটি ৪৬ লাখ টাকা বা প্রায় ৮৯ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ৫৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৯৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। ফলে ছয় মাসে ঘাটতি কমেছে প্রায় ৩৫ কোটি ২৫ লাখ টাকা বা প্রায় ৩৭ শতাংশ।
এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স তহবিল দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ৬৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।