অর্থ বাণিজ্য প্রতিবেদক :    শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। এরপরে বৃহস্পতিবার পতন হয়েছে। এছাড়া লেনদেনে বড় পতন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯০০ পয়েন্টে। তবে এর আগে টানা ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে বুধবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ৪৫ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। এরপরে বৃহস্পতিবার পতন হয়েছে। এছাড়া লেনদেনে বড় পতন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯০০ পয়েন্টে। তবে এর আগে টানা ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে বুধবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ৪৫ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৫ কার্যদিবসে সূচক বাড়ে ১৫৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ১১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৬৬ লাখ টাকার বা ২৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৬.০৮ শতাংশের। আর দর কমেছে ২৪০ টি বা ৬০.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬ টির, কমেছে ১১৬ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৮১৫ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৯১ পয়েন্ট।