অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৩৭৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ১৮.৪৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ১৮.৪৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৩৭৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ১৮.৪৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ১৮.৪৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.০২%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - মালেক স্পিনিংয়ের ২.৬০%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.২০%, ব্র্যাক ব্যাংকের ২.০৯%, লাফার্জ হোলসিমের ১.৫৬%, সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৫৪%, বিএসআরএম স্টিলের ১.৪৫%, বেক্সিমকো ফার্মার ১.৩৫%, ইস্টার্ণ হাউজিংয়ের ১.৩৩% ও মেঘনা ইন্স্যুরেন্সের ১.৩০% লেনদেন হয়েছে।