বিনিয়োগকারীরা ফিরে পেল ৭ হাজার ৪৯ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১২-১৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১২-১৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা বা ১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৩৭৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫৪ কোটি ৯৭ লাখ টাকার বা ৭ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২০৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৬ টির বা ৫৫.৫২ শতাংশের, কমেছে ১৫৫ টির বা ৩৯.৮৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির বা ৪.৬২ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৯৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮১৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯ টির দর বেড়েছে, ১১৮ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।
