ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৯ জুলাই) ব্লক মার্কেটে ৪৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৯৭৩ টি শেয়ার ৯৬ বার হাত বদলের মাধ্যমে ৩৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আইপিডিসি ফাইন্যান্সের ৮ কোটি ৮৮ লাখ টাকার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৯ জুলাই) ব্লক মার্কেটে ৪৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৯৭৩ টি শেয়ার ৯৬ বার হাত বদলের মাধ্যমে ৩৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আইপিডিসি ফাইন্যান্সের ৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা ব্যাংকের ৬ কোটি ৫৩ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ শার্প ইন্ড্রাস্ট্রিজের ৪ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে।