অর্থ বাণিজ্য প্রতিবেদক :   সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে বীমা খাতের ৯০ শতাংশ কোম্পানি স্থান দখল করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ১ম স্থানে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭৫ শতাংশ কমেছে।

এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানগুলোর মধ্যে- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ, ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে বীমা খাতের ৯০ শতাংশ কোম্পানি স্থান দখল করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ১ম স্থানে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭৫ শতাংশ কমেছে।

এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানগুলোর মধ্যে- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৬৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৫৪ শতাশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৪.০৫ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ শেয়ার দর কমেছে।