শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতনের পরে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। এছাড়া প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও হাজার কোটি টাকার উপরে উঠে এসেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২ পয়েন্ট। তবে এর আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ২৬ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতনের পরে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। এছাড়া প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও হাজার কোটি টাকার উপরে উঠে এসেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২ পয়েন্ট। তবে এর আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ২৬ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬২ কোটি ৮৭ লাখ টাকার বা ১৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৪ টি বা ৭৪.৮১ শতাংশের। আর দর কমেছে ৫৮ টি বা ১৪.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৪৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ৭৬ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৯৮ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১০ পয়েন্ট।
