অর্থ বাণিজ্য প্রতিবেদক :   চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এ ইনডেক্সে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এ ইনডেক্স আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

ইনডেক্স থেকে ...

ইনডেক্স থেকে বাদ পরা কোম্পানিগুলো হলো- ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি ।

সিএসই-৩০ সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৪৪.৬৯ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৪৩.১৩ শতাংশ।

নতুন করে যুক্ত করে ০৪ কোম্পানীসহ ৩০ কোম্পানির নাম হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইনান্স, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইনান্স, আইটি কনসালটেন্টস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাসট্রিজ, পদ্মা অয়েল, পাইওনিয়র ইন্সুরেন্স, প্রাইম ব্যাংক, সোনালি পেপার এন্ড বোর্ডস মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।