‘সংসদের ভেতরে আতঙ্কে ছিলাম’
বিনোদন ডেস্ক: দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশের সমালোচনা চলছে, তখন উল্টো তাদের ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর দাবি, বিক্ষোভের সময় সংসদ ভবনের ভেতরে থাকা সাংসদরা আতঙ্কিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে সিজেপি। সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ...
বিনোদন ডেস্ক: দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশের সমালোচনা চলছে, তখন উল্টো তাদের ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর দাবি, বিক্ষোভের সময় সংসদ ভবনের ভেতরে থাকা সাংসদরা আতঙ্কিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে সিজেপি। সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন। এ ঘটনায় বিভিন্ন মহল এবং বলিউডের কয়েকজন তারকা দিল্লি পুলিশের সমালোচনা করেন।
তবে ঘটনাস্থলের কাছেই সংসদের ভেতরে উপস্থিত ছিলেন কঙ্গনা রনৌত। তিনি বলেন, বিক্ষোভের সময় সংসদ ভবনের ভেতরে থাকা সাংসদরা আশঙ্কা করছিলেন, উত্তেজিত জনতা ভবনে ঢুকে হামলা চালাতে পারে।
কঙ্গনার ভাষায়, “আমরা সবাই তখন সংসদের ভেতরে ছিলাম। মনে হচ্ছিল, ক্ষুব্ধ জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাতে পারে। দিল্লি পুলিশ সেদিন ঢালের মতো আমাদের রক্ষা করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করছেন, যা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের রাজনীতি দীর্ঘমেয়াদে সফল হবে না।
একই সঙ্গে কঙ্গনা বলেন, “ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটিই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।”
দিল্লির এই বিক্ষোভ ও পুলিশি পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও আলোচনা-সমালোচনা চলছে।