সূচক কমলেও লেনদেন বেড়েছে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতনের পরে মঙ্গলবার ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। তবে বুধবার পতনে ফিরে গেছে। তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৭১ পয়েন্টে। যা আগের দুইদিনের উত্থানের মধ্যে মঙ্গলবার ৪১ পয়েন্ট ও সোমবার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতনের পরে মঙ্গলবার ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। তবে বুধবার পতনে ফিরে গেছে। তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৭১ পয়েন্টে। যা আগের দুইদিনের উত্থানের মধ্যে মঙ্গলবার ৪১ পয়েন্ট ও সোমবার ২ পয়েন্ট বেড়েছিল। তবে রবিবার ৪৫ পয়েন্ট পতনের মাধ্যমে সপ্তাহ শুরু হয়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮১ কোটি ৭৩ লাখ টাকার বা ৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০০ টি বা ২৫.৭১ শতাংশের। আর দর কমেছে ২৪৫ টি বা ৬২.৯৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭৭৮ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৬০ পয়েন্ট।