করপোরেট গভর্ন্যান্স বিধিমালা বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬ কার্যকর বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারি ও করপোরেট গভর্ন্যান্স পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মন্তব্য করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, বিধিমালার যথাযথ পরিপালনের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) কর্মসূচিতে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬ কার্যকর বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারি ও করপোরেট গভর্ন্যান্স পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মন্তব্য করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, বিধিমালার যথাযথ পরিপালনের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘প্রস্তাবিত বিএসইসি করপোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে মাসুদ খান বলেন, নতুন বিধিমালার লক্ষ্য হলো করপোরেট গভর্ন্যান্সের মান আরও শক্তিশালী করা, টেকসই ব্যবসায়িক চর্চা উৎসাহিত করা এবং দেশের পুঁজিবাজারের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা। কোম্পানি সেক্রেটারি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা বিধিমালার কার্যকর তদারকি ও বাস্তবায়নের মাধ্যমে করপোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রিয়াদ মাহমুদ। তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালার সফল বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা ও তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির সাবেক সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ। তিনি প্রস্তাবিত বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এতে পরিচালনা পর্ষদ, অডিট কমিটি ও স্বাধীন পরিচালকদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের করপোরেট গভর্ন্যান্স কাঠামো সামঞ্জস্যপূর্ণ হলে বাজারের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।
আইসিএসবির সভাপতি হোসেন সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে চার্টার্ড সেক্রেটারিদের সক্ষমতা বাড়াতে আইসিএসবি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।