বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নোরা ফতেহী জানিয়েছেন, তার প্রথম সিনেমা রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস–এর শুটিং চলাকালে এক সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অংশ নিয়ে ২০১৪ সালের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

নোরার ভাষ্য, বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে ছবিটির শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। জবাবে সহ-অভিনেতাও তাকে চড় মারেন এবং চুল টেনে ধরেন।

নোরা ...

নোরা বলেন, ‘আমি তাকে চড় মারার পর সেও আমাকে চড় মারে। পরে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল ধরে টানি। এরপর দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে পরিস্থিতি সামাল দেন।’

ঘটনা শুনে উপস্থাপক কপিল শর্মা রসিকতা করলে নোরা বলেন, ওই সহ-অভিনেতার আচরণ ছিল ‘খুবই খারাপ’। তবে তিনি ওই অভিনেতার নাম প্রকাশ করেননি।

রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা। কমল সদানা পরিচালিত ছবিটি ৩১ অক্টোবর ২০১৪ সালে মুক্তি পায়। এতে নোরা ফতেহীর পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।