বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি সম্বলিত পোস্টার হাতে রাখার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম ইউনিটসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়ও একই অভিযোগ জমা পড়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২৪ জুলাই নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ...

বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি সম্বলিত পোস্টার হাতে রাখার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম ইউনিটসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়ও একই অভিযোগ জমা পড়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২৪ জুলাই নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আয়োজিত বিক্ষোভে শ্রীলেখা একটি পোস্টার হাতে ছবি তোলেন, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর ছবি ছিল। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ জমা হলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো এফআইআর দায়ের হয়নি।

এ বিষয়ে শ্রীলেখা মিত্র দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি। তার ভাষ্য, বিক্ষোভের সময় চশমা সঙ্গে না থাকায় পোস্টারটি ভালোভাবে দেখতে পারেননি। পুলিশের লাঠিচার্জের মধ্যে তাড়াহুড়ো করে ছবি তোলার সময় পোস্টারে কী ছিল, সেটিও তার নজরে আসেনি।

অন্যদিকে, অভিযোগকারী কেয়া ঘোষ বলেন, দেশের প্রধানমন্ত্রীর এমন আপত্তিকর ছবি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শ্রীলেখার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানান তিনি।