পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৯৭ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ১.৪৪ টাকা বা ৯৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ইপিএস হয়েছে ১.৬৪ টাকা। যার পরিমাণ এর ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৯৭ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ১.৪৪ টাকা বা ৯৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ইপিএস হয়েছে ১.৬৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৭৮ টাকা বা ৯১ শতাংশ।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৮৮ টাকায়।