তিন কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ দুই কার্যদিবস পতনে শেষ হয়েছিল শেয়ারবাজার। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। তবে সোমবার (২৭ জুলাই) ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া লেনদেনে কিছুটা উন্নতি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪০ পয়েন্টে। যা রবিবার ২০ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৭ পয়েন্ট ও বুধবার ২৮ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ৮৭২ কোটি ...

আজ ডিএসইতে ৮৭২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৮০ কোটি ৬৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৪৫ লাখ টাকার বা ১২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৯ টি বা ৭৬.৪৭ শতাংশের। আর দর কমেছে ৫৩ টি বা ১৩.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ৯.৯৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৬২ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬০৪ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৪২ পয়েন্ট।