অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মো. খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে দেশের শেয়ারবাজারে কোনো দাপ্তরিক পদে দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ।

সূত্র জানায়, ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ ...

সূত্র জানায়, ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ে কমিশনে জমা দিতে ব্যর্থ হন খায়রুল বাশার। এসব প্রতিবেদন বাজার তদারকি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কমিশন বিষয়টিকে গুরুতর অবহেলা হিসেবে বিবেচনা করেছে।

বিএসইসির অনুসন্ধানে উঠে আসে, খায়রুল বাশারের দায়িত্বে অবহেলার কারণে মশিউর সিকিউরিটিজসহ একাধিক ব্রোকারেজ হাউজে বড় ধরনের অনিয়ম দীর্ঘদিন অদৃশ্য থেকে যায়। এর ফলে মশিউর, বানকো, ক্রেস্ট ও তামহা সিকিউরিটিজসহ কয়েকটি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে এবং বিপুলসংখ্যক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তাকে বিএসইসিতে তলব করা হয়েছিল। কমিশনের অভিযোগ ছিল, তিনি নির্দেশনা এবং ডিএসই রেগুলেশনস, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান যথাযথভাবে প্রতিপালন করতে ব্যর্থ হয়েছেন।

বাজারসংশ্লিষ্টদের মতে, খায়রুল বাশারকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত শেয়ারবাজারে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বার্তা দেবে।