অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ৬ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১০.৩৪) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৯.৭৮) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৫৬ টাকা বা ৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.১৮) টাকা। এর আগের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ৬ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১০.৩৪) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৯.৭৮) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৫৬ টাকা বা ৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.১৮) টাকা। এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৫.৩৭) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.১৯ টাকা বা ৪ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৫৮.৩৯) টাকায়।