মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪৭ শতাংশ।
ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.২৫ টাকা বা ১৪৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.২৬ টাকা। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪৭ শতাংশ।
ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.২৫ টাকা বা ১৪৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.২৪ টাকা বা ১২০০ শতাংশ।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৪০ টাকায়।