অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালনা পর্ষদ নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে "ACI Global Scientific Standards Limited"। কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা।

নতুন প্রতিষ্ঠানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ৮৫ শতাংশ শেয়ারের মালিকানা ধারণ করবে। তবে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালনা পর্ষদ নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে "ACI Global Scientific Standards Limited"। কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা।

নতুন প্রতিষ্ঠানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ৮৫ শতাংশ শেয়ারের মালিকানা ধারণ করবে। তবে এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

গত ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের এ প্রস্তাব অনুমোদন করা হয়।