অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৪ টাকা। এতে করে মুনাফা কমেছে ০.৩১ টাকা বা ৯১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০১ টাকা। যার পরিমাণ এর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৪ টাকা। এতে করে মুনাফা কমেছে ০.৩১ টাকা বা ৯১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৮ টাকা। এতে করে মুনাফা কমেছে ০.১৭ টাকা বা ৯৪ শতাংশ।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ থেকে মুনাফা, কমিশন, এক্সচেঞ্জ আর্নিংস ও ব্রোকারেজ আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হ্রাস পেয়েছে। একই সঙ্গে আমানত ও প্লেসমেন্টের বিপরীতে মুনাফা (প্রফিট) পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় পরিচালন মুনাফাও (অপারেটিং প্রফিট) কমেছে, যা ইপিএস কমার অন্যতম কারণ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯৬ টাকায়।