উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৭৭ টাকা বা ৫৩ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.১৭ টাকা। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৭৭ টাকা বা ৫৩ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.১৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৭১ টাকা বা ১৫৪ শতাংশ।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধি, পাশাপাশি ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কম রাখার কারণে চলতি সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
এছাড়া বিনিয়োগ থেকে অধিক আয়, কমিশন ও ফি-ভিত্তিক আয়ের প্রবৃদ্ধি এবং গ্রাহকের আমানত ও ব্যাংক ঋণ উল্লেখযোগ্যভাবে বাড়ায় একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বৃদ্ধি পেয়েছে।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৫০ টাকায়।