অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ বিমা কোম্পানির ৬ মাসের (জানুয়ারি–জুন ২০২৬) ব্যবসার তথ্য বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর শতভাগ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিএস প্রকাশ করা বিমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে সিটি ইন্স্যুরেন্সের। এ কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ। এরপরের অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৪ শতাংশ ইপিএস বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ বিমা কোম্পানির ৬ মাসের (জানুয়ারি–জুন ২০২৬) ব্যবসার তথ্য বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর শতভাগ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিএস প্রকাশ করা বিমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে সিটি ইন্স্যুরেন্সের। এ কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ। এরপরের অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৪ শতাংশ ইপিএস বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩২ শতাংশ ইপিএস বেড়েছে।

নিম্নে বিমা কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

৬ মাসের ইপিএস

(জানুয়ারি-জুন ২৬)

৬ মাসের ইপিএস

(জানুয়ারি-জুন ২৫)

হ্রাস/বৃদ্ধির হার

সিটি ইন্স্যুরেন্স

২.৭০

১.৬৩

৬৬%

প্রভাতী ইন্স্যুরেন্স

১.১২

০.৭৮

৪৪%

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

০.৭০

০.৫৩

৩২%

কর্ণফুলি ইন্স্যুরেন্স

১.৪৪

১.১১

৩০%

নিটল ইন্স্যুরেন্স

০.৭৯

০.৬৮

১৬%

পূরবী ইন্স্যুরেন্স

০.৮৪

০.৭৮

৮%

ইস্টার্ন ইন্স্যুরেন্স

১.৮১

১.৬৯

৭%

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

১.৩৭

১.৩৫

১%