ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪১ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ৫ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.১৯ টাকা। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪১ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ৫ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়েও হয়েছিল ০.১৯ টাকা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৪ টাকায়।