বিনোদন ডেস্ক :   ঢালিউড অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। তার জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মেঘলা মুক্তা ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন সময়ে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা ...

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। তার জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মেঘলা মুক্তা ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন সময়ে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।"

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেঘলা মুক্তার সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে অভিনেত্রীর পরিবার এবং তার অফিসিয়াল পেজের পক্ষ থেকেও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসীর কাছে মেঘলা মুক্তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

মডেলিং ও র‍্যাম্পে কাজের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ঢালিউডে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।