বিনোদন ডেস্ক :    হলিউড তারকা টম ক্রুজের মেয়ে সুরি আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবি ‘ক্রুজ’ বাদ দিয়েছেন। ২০ বছর বয়সী সুরি এখন আইনিভাবে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত। বাবার পদবির পরিবর্তে তিনি গ্রহণ করেছেন মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সুরি। ২০২৪ সালের অক্টোবরে অ্যালেগেনি কাউন্টিতে ভোটার হিসেবে নিবন্ধনের সময় তিনি ‘সুরি নোয়েল’ নামে নিজের পরিচয় নিবন্ধন করেন। এর আগে একই বছরের ...

বিনোদন ডেস্ক : হলিউড তারকা টম ক্রুজের মেয়ে সুরি আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবি ‘ক্রুজ’ বাদ দিয়েছেন। ২০ বছর বয়সী সুরি এখন আইনিভাবে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত। বাবার পদবির পরিবর্তে তিনি গ্রহণ করেছেন মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সুরি। ২০২৪ সালের অক্টোবরে অ্যালেগেনি কাউন্টিতে ভোটার হিসেবে নিবন্ধনের সময় তিনি ‘সুরি নোয়েল’ নামে নিজের পরিচয় নিবন্ধন করেন। এর আগে একই বছরের জুনে হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানেও তিনি প্রথমবার এই নাম ব্যবহার করেছিলেন।

২০০৬ সালে জন্ম নেওয়া সুরির মা-বাবা টম ক্রুজ ও কেটি হোমস ২০১২ সালে বিচ্ছেদের পর থেকেই তিনি মায়ের কাছেই বেড়ে উঠেছেন। বাবা-মেয়ের দূরত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ২০২৪ সালে সুরির হাইস্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে টম ক্রুজ অনুপস্থিত থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই সময় তাকে লন্ডনে টেইলর সুইফটের কনসার্টে দেখা যায়।

মেয়ের নাম পরিবর্তনের বিষয়ে কেটি হোমস প্রকাশ্যে খুব বেশি মন্তব্য না করলেও এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করার সময়টা সত্যিই রোমাঞ্চকর। আমি আমার মেয়েকে নিয়ে ভীষণ গর্বিত।”