অর্থ বাণিজ্য প্রতিবেদক :    ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের বিষয়ে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এসএমই ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই বিএসইসির মাল্টিপারপাস হলে "Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs" শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের বিষয়ে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এসএমই ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই বিএসইসির মাল্টিপারপাস হলে "Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs" শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন খাতের ৪০ জন এসএমই উদ্যোক্তা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে কীভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেবে।

তিনি বলেন, ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা সম্ভব হলেও তা সাধারণত স্বল্পমেয়াদি এবং নিয়মিত সুদ ও আসল পরিশোধের চাপ থাকে। অন্যদিকে শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ রয়েছে। এ বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। তিনি বলেন, শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের পুরো প্রক্রিয়া সম্পর্কে উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বেশি উদ্যোক্তা শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মতামত নেওয়া হলে তারা জানান, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে আগ্রহী হয়েছেন।

কর্মশালায় বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং বিভিন্ন ইস্যু ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করেন। দুই দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এদিকে, টম ক্রুজের কাছ থেকে সুরি বড় অঙ্কের ট্রাস্ট ফান্ড পেয়েছেন—এমন খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেটি হোমস।