রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় সামান্য পতন হয়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখা গেছে।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪.৩৪ টাকা। এ সময়ে মোট মুনাফা হয়েছে ৩০ কোটি ৪০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬২.১৬ টাকা এবং ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় সামান্য পতন হয়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখা গেছে।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪.৩৪ টাকা। এ সময়ে মোট মুনাফা হয়েছে ৩০ কোটি ৪০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬২.১৬ টাকা এবং মোট মুনাফা হয়েছিল ২৯ কোটি ৩৭ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৩ লাখ টাকা।
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪১.০৭ টাকা। এ সময়ে মোট মুনাফা হয়েছে ১৯ কোটি ৪১ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৯.৭১ টাকা এবং মোট মুনাফা হয়েছিল ১৪ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯.০৯ টাকা।