চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৬) এবং প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে উদ্বৃত্ত (সারপ্লাস) কমেছে। তবে একই সময়ে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি বেড়েছে।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৬) এবং প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে উদ্বৃত্ত (সারপ্লাস) কমেছে। তবে একই সময়ে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি বেড়েছে।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকে উদ্বৃত্ত কমেছে ২ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা বা প্রায় ৫৯ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে উদ্বৃত্ত হয়েছে ৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ৬ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে উদ্বৃত্ত কমেছে ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা বা প্রায় ৫৬ শতাংশ।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৯ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭০ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ এক বছরে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ০.৪৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ইতিবাচক ২.১২ টাকা ছিল।