ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩১৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ৩.৩১ টাকা বা ৩১৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.৭৮ টাকা। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩১৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ৩.৩১ টাকা বা ৩১৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.৭৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ১.৬১ টাকা বা ৯৪৭ শতাংশ।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.১৫ টাকায়।