এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই কার্যদিবস বড় উত্থানের পরে বুধবার (২৯ জুলাই) মূল্যসূচকের পতন হয়। তবে বেড়েছিল লেনদেনের পরিমাণ। এরপরে বৃহস্পতিবার ঘটল আগেরদিনের উল্টো ঘটনা। এদিন মূল্যসূচক বেড়েছে, কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৬ পয়েন্টে। এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার ৬০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই কার্যদিবস বড় উত্থানের পরে বুধবার (২৯ জুলাই) মূল্যসূচকের পতন হয়। তবে বেড়েছিল লেনদেনের পরিমাণ। এরপরে বৃহস্পতিবার ঘটল আগেরদিনের উল্টো ঘটনা। এদিন মূল্যসূচক বেড়েছে, কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৬ পয়েন্টে। এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৫৫ পয়েন্ট বেড়েছিল এবং বুধবার ২১ পয়েন্ট ও রবিবার ২০ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ১ হাজার ৪৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৪২ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৯৯ কোটি ৮ লাখ টাকার বা ২২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৪ টি বা ৪৪.৩৯ শতাংশের। আর দর কমেছে ১৬৩ টি বা ৪১.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৪.০৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৬০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ২৫ পয়েন্ট।