বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কিছুতেই পিছু ছাড়ে না ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির। বিয়ে, সম্পর্ক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট—সবকিছু নিয়েই নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। এবার সেই আলোচনায় নিজেই যোগ দিলেন নিজের স্বভাবসুলভ রসিকতায়।

রাজধানীতে বুধবার রাতে এক পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। বিভিন্ন প্রশ্নের ফাঁকে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ। আর তাতেই শুরু হয় হাস্যরসের এক মুহূর্ত।

হেসে সাংবাদিকদের উদ্দেশে পরীমনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা আমাকে ...

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কিছুতেই পিছু ছাড়ে না ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির। বিয়ে, সম্পর্ক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট—সবকিছু নিয়েই নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। এবার সেই আলোচনায় নিজেই যোগ দিলেন নিজের স্বভাবসুলভ রসিকতায়।

রাজধানীতে বুধবার রাতে এক পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। বিভিন্ন প্রশ্নের ফাঁকে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ। আর তাতেই শুরু হয় হাস্যরসের এক মুহূর্ত।

হেসে সাংবাদিকদের উদ্দেশে পরীমনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ উপস্থিত সবাই যখন হেসে উঠেছেন, তখন আবারও বলেন, ‘হ্যাঁ নাকি না?’

এরপর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’

তার এ মন্তব্যে যেমন হাসির রোল পড়ে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত সমালোচনা ও ট্রল নিয়েও আক্ষেপের সুর ধরা পড়ে।

তবে বিয়ের প্রসঙ্গেই আলোচনা শেষ হয়নি। সংবাদ সম্মেলনে উঠে আসে তার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার কথাও। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনার হার তাকে কতটা হতাশ করেছে।

জবাবে একগাল হাসি নিয়ে পরীমনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব!’ তার এই উত্তরেও হাসিতে মেতে ওঠেন উপস্থিত সবাই।

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে বেশ সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সিতে ভিডিও, কখনো আবার লিওনেল মেসিকে নিয়ে পোস্ট—সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে ছিলেন আলোচনায়।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া তার একটি ফেসবুক পোস্টও ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে।