বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের রকসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস শুধু দেশেই নয়, বলিউডেও নিজের কণ্ঠের জাদু ছড়িয়েছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি মুক্তির পর টানা এক মাসেরও বেশি সময় বলিউডের শীর্ষ চার্টে অবস্থান করে। এরপর ‘চল চলে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’—প্রতিটি গানই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এত সাফল্যের পরও জেমস নিয়মিতভাবে বলিউডে কাজ করেননি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন—এই প্রশ্নের জবাব তিনি নিজেই দিয়েছিলেন।
জেমস বলেন, ...

জেমস বলেন, ‘বলিউডে নিয়মিত গান করতে চাইলে সেখানে থাকতে হতো। আমি দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। এই দেশেই জন্মেছি, এখানকার মানুষের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
ফারুক মাহফুজ আনাম জেমসের জন্ম নওগাঁর পত্নীতলায়। সরকারি চাকরিজীবী বাবার বদলির কারণে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বেড়ে ওঠেন তিনি।
সংগীতজীবনের শুরু আশির দশকের শুরুতে চট্টগ্রামে। বাবার সঙ্গে চট্টগ্রামে গেলেও পরে বাবা ঢাকায় বদলি হলে জেমস থেকে যান সেখানেই। আজিজ বোর্ডিংয়ের ছোট একটি কক্ষে থেকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিতে থাকেন নিজের সংগীতস্বপ্ন।
১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ১৯৮৭ সালে আসে প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। অ্যালবামের শিরোনাম গান ‘অনন্যা’ এবং ‘ওই দূর পাহাড়ে’ আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। পরবর্তীতে ‘জেল থেকে বলছি’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তাকে।
দেশের সংগীতাঙ্গনে কিংবদন্তির মর্যাদা পাওয়ার পাশাপাশি বলিউডেও সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন জেমস। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের চেয়ে নিজের দেশ ও দেশের মানুষের ভালোবাসাকেই তিনি বেশি মূল্য দিয়েছেন।