বিনোদন প্রতিবেদক :   নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এ কারণে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিকভাবে বেশ কষ্টসাধ্য একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা নিশ্চিত হন, রাশমিকার হিপের টেনডনে গুরুতর আঘাত লেগেছে।

বিশেষজ্ঞদের মতে, এ ...

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদ বা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলনে যুক্ত ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। তাই আপাতত সব ধরনের শুটিং ও শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, ছয় সপ্তাহ বিশ্রামের পর ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে আবারও কাজে ফিরবেন রাশমিকা।

এই দুর্ঘটনার প্রভাব পড়তে পারে তার ব্যস্ত শুটিং সূচিতেও। বর্তমানে তিনি একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে রয়েছে ‘রানাবালি’ ও ‘মাইসা’। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার বেশ কয়েকটি চুক্তিবদ্ধ কাজ রয়েছে।

বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন রাশমিকা। ফলে বাধ্যতামূলক এই বিশ্রামের কারণে তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।