স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায়ের শুরুটা জয় দিয়ে রাঙানো হলো না। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়িয়ে দেওয়া বলে অ্যালেক্সিস সিরিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ...

স্পোর্টস ডেস্ক :রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায়ের শুরুটা জয় দিয়ে রাঙানো হলো না। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়িয়ে দেওয়া বলে অ্যালেক্সিস সিরিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রাখতে পারেনি। ফিওরেন্তিনার হয়ে রবার্তো পিসোলি ও মোয়াসে কিন একটি করে গোল করে ম্যাচে সমতা ফেরান।

মরিনহোর প্রথম একাদশে ছিলেন প্রথম দলের আট খেলোয়াড়—আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডেনজেল ডুমফ্রিস ও এন্দ্রিক। বাকি তিনজন ছিলেন রিয়ালের অ্যাকাডেমির খেলোয়াড়—হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও অ্যালেক্সিস সিরিয়া।

গ্রীষ্মকালীন দলবদলে নতুন যোগ দেওয়া ডেনজেল ডুমফ্রিস খেলেছেন ৭৫ মিনিট। আর সদ্য দলে যোগ দেওয়া কার্লোস এসপি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের শেষদিকে হেডে জয়ের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

ম্যাচ শেষে নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এসপি বলেন, “আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মাত্র ৭২ ঘণ্টা আগে মাদ্রিদে এসেছি। এর মধ্যেই অনুশীলন করেছি, অভিষেকও হয়ে গেল। মরিনহো আমাকে নিজের মতো খেলতে এবং বক্সে ঢোকার নির্দেশ দিয়েছেন।”