স্পোর্টস ডেস্ক : দলবদলের বাজারে চমক দেখিয়ে অভিজ্ঞ ইংলিশ ফরোয়ার্ড দানি ওয়েলবেককে দলে টেনেছে চেলসি। ব্রাইটন থেকে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

ওয়েলবেককে দলে নেওয়ার সিদ্ধান্তটি অনেকের কাছেই বিস্ময়কর। কারণ ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে অনুসরণ করা চেলসির দলবদল নীতিতেই ব্যতিক্রম ঘটল। ২০২২ সালে ব্লুকো কনসোর্টিয়াম ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫ বছরের কম বয়সী খেলোয়াড়দের দলে নেওয়াকেই অগ্রাধিকার দিয়ে ...

স্পোর্টস ডেস্ক : দলবদলের বাজারে চমক দেখিয়ে অভিজ্ঞ ইংলিশ ফরোয়ার্ড দানি ওয়েলবেককে দলে টেনেছে চেলসি। ব্রাইটন থেকে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

ওয়েলবেককে দলে নেওয়ার সিদ্ধান্তটি অনেকের কাছেই বিস্ময়কর। কারণ ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে অনুসরণ করা চেলসির দলবদল নীতিতেই ব্যতিক্রম ঘটল। ২০২২ সালে ব্লুকো কনসোর্টিয়াম ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫ বছরের কম বয়সী খেলোয়াড়দের দলে নেওয়াকেই অগ্রাধিকার দিয়ে আসছিল চেলসি।

সম্প্রতি নতুন প্রধান কোচ জাবি আলোনসোও ইঙ্গিত দিয়েছিলেন, তরুণদের পাশাপাশি দলে অভিজ্ঞতার ভারসাম্য প্রয়োজন। প্রাক-মৌসুমে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে চেলসির শুরুর একাদশের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের বয়স ছিল মাত্র ২৩ বছর।

চেলসিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েলবেক। তিনি বলেন, “চেলসির মতো একটি ক্লাব আমার প্রতি আগ্রহ দেখিয়েছে, এটি আমার জন্য গর্বের বিষয়। এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাস আছে, তারা প্রতি মৌসুমেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।”

গত মৌসুমে ব্রাইটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ১৩টি প্রিমিয়ার লিগ গোল করেন ওয়েলবেক। নতুন ক্লাবে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এমন একটি রোমাঞ্চকর সময়ে এই মানের ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। দলের কয়েকজন খেলোয়াড়কে আগে থেকেই চিনি, কোচের সঙ্গেও দারুণ আলোচনা হয়েছে। ইতোমধ্যেই নিজেকে দলের অংশ মনে হচ্ছে। আমার মধ্যে এখনো জয়ের ক্ষুধা রয়েছে। চেলসি ও এর সমর্থকদের গর্বিত করতে আমি সর্বোচ্চটা দিতে প্রস্তুত।”