অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) জীবন রাজস্ব হিসাবে উদ্বৃত্তের পরিবর্তে ঘাটতি (ডেফিসিট) হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির জীবন বীমা তহবিলও বছর ব্যবধানে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা বেশি হয়েছে। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটি ৬ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) জীবন রাজস্ব হিসাবে উদ্বৃত্তের পরিবর্তে ঘাটতি (ডেফিসিট) হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির জীবন বীমা তহবিলও বছর ব্যবধানে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা বেশি হয়েছে। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটি ৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত করেছিল। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটি উদ্বৃত্ত থেকে ঘাটতিতে নেমে এসেছে।

২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিল (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিল ছিল ১ হাজার ৫৩৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ বছর ব্যবধানে জীবন বীমা তহবিল কমেছে ১৩ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ১৪ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ১৫ টাকা ৭৭ পয়সা ছিল।