গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৮২ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.২৩ টাকা বা ৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৬ টাকা। যার পরিমাণ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৮২ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.২৩ টাকা বা ৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৭৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৭ টাকা বা ৪ শতাংশ।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৮৩ টাকায়।