ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ১৩ শতাংশ পতন হয়েছে।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৯ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.১৪ টাকা বা ১৩ শতাংশ।
কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ১৩ শতাংশ পতন হয়েছে।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৯ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.১৪ টাকা বা ১৩ শতাংশ।
কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ৩১ শতাংশ।
গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৪৬ টাকায়।