লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ মূল্যসূচকের উত্থানে শেষ হয়। তবে চলতি সপ্তাহ শুরু হয়েছে আগের অবস্থানে থেকেই। রবিবার (০২ আগস্ট) সূচকের কোন পরিবর্তন আসেনি। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (০২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৬ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার ১৭ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ ...

আজ ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২১৪ কোটি ১৮ লাখ টাকার বা ২১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৩ টি বা ৪৮.৪৯ শতাংশের। আর দর কমেছে ১৪৯ টি বা ৩৭.৪৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৭ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৯৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৪৭ পয়েন্ট।