সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মোট ৩ কোটি ৩২ লাখ টাকার দুটি বিনিয়োগ অনুমোদন করেছে। রোববার (২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় ৬১৫ কিলোওয়াট পিক (ডিসি) এবং ৫০০ কিলোওয়াট (এসি) ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নীতিগত অনুমোদন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মোট ৩ কোটি ৩২ লাখ টাকার দুটি বিনিয়োগ অনুমোদন করেছে। রোববার (২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় ৬১৫ কিলোওয়াট পিক (ডিসি) এবং ৫০০ কিলোওয়াট (এসি) ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে, যা কোম্পানির নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।
কোম্পানির মতে, সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি দক্ষতা বৃদ্ধি পাবে, জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমবে এবং টেকসই উৎপাদন কার্যক্রম আরও শক্তিশালী হবে। পরিচালনাগত প্রয়োজন ও তহবিলের প্রাপ্যতা অনুযায়ী প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এছাড়া একই সভায় কাগজ উৎপাদন ইউনিটের জন্য একটি ডাবল হেলিক্স পাল্প প্রেস মেশিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ খাতে প্রায় ৭২ লাখ টাকা বিনিয়োগ করা হবে, যার অর্থও কোম্পানির নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
কোম্পানির ভাষ্য, নতুন মেশিনটি পুরোনো যন্ত্রের পরিবর্তে স্থাপন করা হবে। এর ফলে উৎপাদন দক্ষতা, পাল্প থেকে পানি অপসারণের সক্ষমতা এবং ফাইবার পুনরুদ্ধারের হার বাড়বে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ব্যয় কমে পরিচালন দক্ষতা উন্নত হবে, যা দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।