গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (০২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (০২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৯.০৯ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৯.০৯ শতাংশ, এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৭০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১৬ শতাংশ ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.০৬ শতাংশ ইউনিট দর বেড়েছে।