অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৪ আগস্ট) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। একইচিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১০ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৪ আগস্ট) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। একইচিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১০ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২১০ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭০ টি বা ৪৩.৪৮ শতাংশের। আর দর কমেছে ১৭৬ টি বা ৪৫.০১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৫১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০ টির, কমেছে ১০৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৯০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৩০ পয়েন্ট।