মাধুরীর কোটি টাকার সম্পত্তি বিক্রি
বলিউড তারকাদের মধ্যে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগের প্রবণতা নতুন নয়। সেই ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করে আবারও আলোচনায় এসেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।
রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, মাধুরী ২০০৮ সালে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে ১ হাজার ৫৯৪ দশমিক ২৪ বর্গফুটের একটি অফিস ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কিনেছিলেন। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সম্প্রতি তিনি সম্পত্তিটি কয়েক ...
বলিউড তারকাদের মধ্যে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগের প্রবণতা নতুন নয়। সেই ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করে আবারও আলোচনায় এসেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।
রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, মাধুরী ২০০৮ সালে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে ১ হাজার ৫৯৪ দশমিক ২৪ বর্গফুটের একটি অফিস ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কিনেছিলেন। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সম্প্রতি তিনি সম্পত্তিটি কয়েক গুণ বেশি দামে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এর কাছে বিক্রি করেছেন। তবে বিক্রয়মূল্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্পত্তি হস্তান্তরের জন্য প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে।
রিয়েল এস্টেটে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনের বিনিয়োগ দীর্ঘদিনের। চলতি বছরের মার্চে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন তারা। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই দম্পতি।
এদিকে চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মাধুরী অভিনীত সিনেমা মা বহেন সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। নতুন চলচ্চিত্রে তার কাজের ঘোষণা এখনও আসেনি।
